প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ০৯:২২ এএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে রবিবার রাতে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ।
দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।
এ সময় তারা জাতীয় পতাকা নাড়িয়ে এবং দেশের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি নিয়ে প্রতিবাদ জানান।
সংবাদ সংস্থাটি আরও জানায়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন দক্ষিণ খোরাসান প্রদেশেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর পাশাপাশি তুরস্ক ও ইরাক সীমান্তের কাছাকাছি পশ্চিম আজারবাইজান প্রদেশের উরমিয়া শহর এবং আজারবাইজান সীমান্তবর্তী আরদাবিলেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।