× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৮:১২ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৬ ১৮:১৮ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনের সময় রবিবার বিকেল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনের সময় রবিবার বিকেল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনের সময় রবিবার বিকেল সোয়া ৪টার দিকে এই নির্দেশনা দেন তিনি। 

তিনি সতর্ক করে বলেন, “সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি যাতে পুনরায় দখল না হয়”।

এ সময় তিনি উপস্থিত জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্দেশ দেন, বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না।

মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানালেও, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা