× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাস–ট্রেন সংঘর্ষ

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৪:২১ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৬ ১৪:৩৯ পিএম

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে রবিবার দুপুর ১২টায় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নিহতদের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ছবি: প্রথম আলো

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে রবিবার দুপুর ১২টায় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নিহতদের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ছবি: প্রথম আলো

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ঢাকামুখী ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে রবিবার দুপুর ১২টায় প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা, কুমিল্লা জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দুর্ঘটনার কারণ সরাসরি যারা দায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

অরক্ষিত রেলগেটগুলো ভবিষ্যতে ওভারপাস বা আন্ডারপাসের মাধ্যমে নিরাপদ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এরই মধ্যে দুইজন দায়িত্বশীল কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ।

তিনি বলেন, সম্ভবত গেটটি খোলা থাকার কারণে বাস চালক ট্রেনলাইনে ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটেছে।

তিনি আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা