× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ঘটনার পর কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৩:১১ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সংলগ্ন জাঙ্গালিয়া কচুয়া এলাকার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে শনিবার দিবাগত রাত ৩টার দিকে  ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সংলগ্ন জাঙ্গালিয়া কচুয়া এলাকার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস দূর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ থাকলেও সকাল ১০টার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন ‘মহানগর প্রভাতী’ ঘটনাস্থল হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ছাড়ে।

এসময়ে কৃষি, খাদ্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

অল্প সময়ের মধ্যে রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদও ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানা গেছে।

ঘটনা স্থলে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসন নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা