× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ১০ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই কোটি টাকা ক্ষতির দাবি

বাসস

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১২:২৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৬ ১২:২৬ পিএম

তোরাবগঞ্জে আগুনের সূত্রপাত হতে পারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, আর মতিরহাটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে। ছবি: বাসস

তোরাবগঞ্জে আগুনের সূত্রপাত হতে পারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, আর মতিরহাটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে। ছবি: বাসস

লক্ষ্মীপুর জেলার কমলনগরের তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। একই সময়ে মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই বাজারের অগ্নিকাণ্ডে মোট দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

তোরাবগঞ্জে আগুনের সূত্রপাত হতে পারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, আর মতিরহাটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে।

স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেয়। কমলনগর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তোরাবগঞ্জের পুড়ে যাওয়া দোকানগুলোতে কাপড়, কসমেটিকস, হার্ডওয়্যার ও জুয়েলারি বিক্রি হতো।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানিয়েছেন, আগুনের মূল উৎস নিরূপণের কাজ চলছে।

তিনি বলেন, তোরাবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা থাকলেও নিশ্চিত হওয়া যায়নি, আর মতিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণই প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা