× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে নদীতে নৌকাডুবি: এক শিশুর মৃত্যু, নিখোঁজ কয়েকজন

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ২৩:০৮ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর থানা। ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর থানা। ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে সুফিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার লাউড়েরগড় গ্রামে শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। 

সুফিয়া ওই গ্রামের ছতু মিয়ার মেয়ে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা চলছে”।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে যাদুকাটা নদী পার হওয়ার সময় যাত্রীবাহী একটি খেয়া নৌকা মাঝনদীতে ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু সুফিয়া পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকায় থাকা আরও কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান,  বিকেলে যাদুকাটা নদী পার হওয়ার সময় যাত্রীবাহী একটি খেয়া নৌকা মাঝনদীতে ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সুফিয়া নামের ওই শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নৌকায় থাকা আরও কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা