× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের নামাজ শেষে বাবা-মার কবর জিয়ারত চীফ হুইপের

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৪:৪৪ পিএম

পারিবারিক কবর জিয়ারতের সময় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি নিজেই মোনাজাত পরিচালনা করেন এবং পরিবারের সদস্য ও উপস্থিত লোকজনের সঙ্গে দোয়া করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পারিবারিক কবর জিয়ারতের সময় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি নিজেই মোনাজাত পরিচালনা করেন এবং পরিবারের সদস্য ও উপস্থিত লোকজনের সঙ্গে দোয়া করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঢাক থেকে নিজ নির্বাচনি এলাকা বরগুনার পাথরঘাটায় এসে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার সকাল ৮টায় আয়োজিত ঈদের জামাতে তিনি অংশ নেন।

এ সময় বরগুনা-২ আসনের তিনটি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঈদের নামাজ আদায়ের জন্য মাঠে সমবেত হন।

চীফ হুইপের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন নুরুল ইসলাম মনি। পরবর্তীতে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পারিবারিক কবর জিয়ারত

ঈদের নামাজ শেষে নুরুল ইসলাম মনি নাচনাপাড়া ইউনিয়নের মনিপুরে নিজ গ্রামের বাড়িতে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। পরে পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন এবং পরিবারের সদস্য ও উপস্থিত লোকজনের সঙ্গে দোয়া করেন।

মোনাজাত শেষে সবার সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের এই দিনে নিজের শিকড়ের কাছে ফিরে এসে পরিবার ও এলাকার মানুষের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন চীফ হুইপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা