× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে মেলা

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৩:৩০ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৬ ১৫:১১ পিএম

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি বছর ঈদুল ফিতরের দিন উপমহাদেশের অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ঈদগাহ মাঠ সংলগ্ন গরুর মাঠে প্রতিবছরের মতো এবারও বসেছে জমজমাট মেলা।

এবারের বর্ণিল ঈদ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য দোকানি। বিশেষ করে চোখে পড়েছে কাঠের তৈরি বিভিন্ন শৌখিন সামগ্রী।

নরসুন্দা নদীর তীরে ১৮২৮ সাল থেকে চলমান এই ঐতিহ্যবাহী জামাতে লাখো মুসল্লির সমাগম ঘটে। নামাজ শুরুর ১৫, ১০ ও ৫ মিনিট আগে মোট ছয়টি ফাঁকা গুলির আওয়াজের মাধ্যমে মুসল্লিদের সতর্ক করা হয়। এরপর যথাসময়ে শুরু হয় নামাজ।

নামাজ শেষে মানুষজন দলে দলে মেলায় ছুটে যান। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে বসা এই মেলায় স্থানীয় কুটিরশিল্প, খেলনা, মিষ্টি এবং নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শত শত মানুষ কাঠের বিভিন্ন সামগ্রী, মেলার আকর্ষণীয় পণ্য, মিষ্টি এবং শিশুদের বিনোদনের জিনিসপত্র কিনে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাড়ি ফেরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা