× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরী আবহাওয়ার মধ্যেই মাগুরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১০:৫৩ এএম

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও শনিবার মাগুরা জেলার ঐতিহাসিক নোমানী ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও শনিবার মাগুরা জেলার ঐতিহাসিক নোমানী ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও শনিবার মাগুরা জেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

আবহাওগত কারণে জেলার অনেক ঈদগাহ ময়দানে জামাত আয়োজন সম্ভব না হলেও, শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত।

ঈদের সকালে “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু…” ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ প্রাঙ্গণ।

নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান জামাতটি পরিণত হয় এক মিলনমেলায়।

প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মাগুরা জেলায় মোট ৪৫০টি ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছিল। 

এর মধ্যে সদর উপজেলায় ২২৬টি, শ্রীপুরে ৮০টি, মহম্মদপুরে ১০২টি এবং শালিখায় ৪২টি ঈদগাহ মাঠ ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক স্থানে জামাত আয়োজন সম্ভব হয়নি।

এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প হিসেবে জেলার বিভিন্ন গ্রামে প্রায় ২৩০০টি মসজিদ প্রস্তুত রাখা হয়, যাতে প্রয়োজনে মুসল্লিরা সেখানে ঈদের নামাজ আদায় করতে পারেন।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ঈদগাহে প্রবেশের আগে মুসল্লিদের তিন ধাপে তল্লাশি করা হয়, এরপরই তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা