× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় বাসচাপায় দুজন নিহত, আহত ৩০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৭:৩৯ পিএম

দুর্ঘটনা কবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনা কবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

উপজেলার ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার দুপুর ১২টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৫০) এবং আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নালিতাবাড়ীগামী ‘ঢাকা নালিতাবাড়ি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা