× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৫:০১ পিএম

ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি। ছবি: তাসনিম নিউজ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি। ছবি: তাসনিম নিউজ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। 

আইআরজিসি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ভোররাতে চালানো ওই হামলায় তিনি নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিও একই তথ্য নিশ্চিত করেছে। 

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানায়, হামলার পরপরই নায়িনির মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

এদিকে ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে দেওয়া এক বিবৃতিতে জেনারেল নায়িনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছিলেন।

তিনি জানান, ধারাবাহিক হামলা সত্ত্বেও ইরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম এবং প্রতিরোধ চালিয়ে যাবে।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে নায়িনি বলেন, এই লড়াই অব্যাহত থাকবে এবং শত্রুর সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত তা থামবে না।

ইরানের জনগণের মনোভাব তুলে ধরে তিনি উল্লেখ করেন, দেশ থেকে যুদ্ধের হুমকি সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত সংঘাতের সমাপ্তি কাম্য নয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা