× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে পাহাড়ের নিচে মা-মেয়ের নিথর দেহ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ১৫:৩৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৬ ১৫:৩৯ পিএম

স্থানীয়দের সহযোগিতায় মৃত মা মেয়ের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয়দের সহযোগিতায় মৃত মা মেয়ের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবান পৌরসভার মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ দুটি উদ্ধারের পর মর্গে বৃহস্পতিবার দুপুরে মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন—রমেসিং মারমা (২৮) এবং তার ৪ বছর বয়সি মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা। তারা বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডলুঝিড়ি পাড়ার বাসিন্দা উদয় তঞ্চঙ্গ্যার স্ত্রী ও মেয়ে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার রাত থেকে রমেসিং মারমা ও তার শিশুকন্যা নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে মেঘলা লালমোহন বাগান এলাকার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা