× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ এমপির

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৭:৫৯ পিএম

কয়রা কপোতাক্ষ কলেজ হল রুমে মঙ্গলবার সকাল ১০টায় নগদ অর্থ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন খুলনা- ৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়রা কপোতাক্ষ কলেজ হল রুমে মঙ্গলবার সকাল ১০টায় নগদ অর্থ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন খুলনা- ৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

কয়রা কপোতাক্ষ কলেজ হল রুমে মঙ্গলবার সকাল ১০টায় নগদ অর্থ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন খুলনা- ৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

জানা গেছে, এ কর্মসূচি আওতায় ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আসনের কয়রা উপজেলায় ৪ লাখ ৩৫ হাজার বরাদ্দ দেয়া হয়। এক হাজার টাকা করে ৪ শত ৩৫ জনকে দেয়া হয়। বাকি টাকা পাইকগাছা উপজেলায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ভ্যানচালক নুরুল্লাহ বলেন, “প্রধানমন্ত্রীর উপহার  এমপি সাহেবের মাধ্যমে আমাদের হাতে দেয়া হয়েছে। আমরা এই ঈদের সময় কিছুটা হলে ও উপকৃত হইলাম।” 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সহায়তা প্রকৃত অসহায় দুস্থদের মাঝে সমানভাবে বিতরণ করা হয়েছে।”

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সংসদীয় এলাকায় ১০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকা পাইকগাছা এবং কয়রাতে প্রকৃত দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্টন করেছি।”

তিনি আরও বলেন,“আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় কয়রা উপজেলায় ৪৩৫ পরিবারকে চার লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।”

এ সময় খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অলিউল্লাহ, সদর ইউনিয়ন আমি জিএম মিজানুর রহমানসহ সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা