× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অন্তত ৫০

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৬:৪৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৬ ১৯:৫৮ পিএম

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: ফেসবুক থেকে

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: ফেসবুক থেকে

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন।

আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন  বলেন, “রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্লাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে”।  

খাদিজা খাতুন আরও জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্টেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা