কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬ ১৬:৩১ পিএম
কলাপাড়ায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে বুধবার বেলা ১১টায় সরকারি প্রণোদনা তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচনকালীন ভোটারদের কাছে যেসব ওয়াদা করা হয়েছিল তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি প্রণোদনা বিতরণ নিয়ে বুধবার বেলা ১১টায় ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ বলেন, “কলাপাড়াকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করাসহ কলাপাড়ার উন্নয়নে সকল দল মতের মানুষের সহযোগিতা চাই। আমি এমপি নির্বাচিত হওয়ার পর কলাপাড়ার সাতটি মসজিদ ও দু'টি মন্দিরে সরকারি অনুদান দিয়েছি।
“গুরুত্বপূর্ণ ৩৫টি রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে দরপত্র আহবান করা হবে। এছাড়া মাধ্যমিক স্তরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দ হয়েছে।”