× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি মোশাররফ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৫:৫৭ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৬ ১৬:৩১ পিএম

কলাপাড়ায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে বুধবার বেলা ১১টায় সরকারি প্রণোদনা তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কলাপাড়ায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে বুধবার বেলা ১১টায় সরকারি প্রণোদনা তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনকালীন ভোটারদের কাছে যেসব ওয়াদা করা হয়েছিল তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি প্রণোদনা বিতরণ নিয়ে বুধবার বেলা ১১টায় ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ বলেন, “কলাপাড়াকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করাসহ কলাপাড়ার উন্নয়নে সকল দল মতের মানুষের সহযোগিতা চাই। আমি এমপি নির্বাচিত হওয়ার পর কলাপাড়ার সাতটি মসজিদ ও দু'টি মন্দিরে সরকারি অনুদান দিয়েছি।

“গুরুত্বপূর্ণ ৩৫টি রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে দরপত্র আহবান করা হবে। এছাড়া মাধ্যমিক স্তরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দ হয়েছে।”

উপজেলা ইউএনও কাউছার হামিদের সভাপতিত্বে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম, জামায়াতের সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু।
অনুষ্ঠানে কলাপাড়ার ১৪ টি মসজিদ,  ২টি মন্দির, ১টি করে গীর্জা ও বৌদ্ধ বিহারের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে সরকারি প্রণোদনা তুলে দেন এমপি।
একই অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে ১৫ জনকে ৬০০০ টাকার চেক, থেকে ৩৫০ জনকে ৭ লক্ষ টাকার চেক বিতরন, আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন তুলে দেন এবিএম মোশাররফ হোসেন এমপি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা