× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০০ টাকার জন্য প্রাণ গেল চা বিক্রেতার

খুলনা অফিস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২২:৪৬ পিএম

এআই

এআই

খুলনায় মাত্র ৪০০ টাকার বকেয়া লেনদেনের জেরে সংঘর্ষে দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

জেলার রূপসা উপজেলায়  ভবানীপুর গ্রামে মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দ্বীন মোহাম্মদ ঢালী ওই গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে। তিনি একটি ছোট টিনশেডের দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজন মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে পাশের আনন্দনগর গ্রামের কসাই আবুল খায়েরের কাছ থেকে প্রায় দেড় কেজি মাংস নেন দ্বীন মোহাম্মদ। এর বিপরীতে ৪০০ টাকা বকেয়া ছিল। এ টাকা পরিশোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দ্বীন মোহাম্মদ ঢালী কসাইকে আশ্বস্ত করেছিলেন যে ঈদের আগেই তিনি পাওনা টাকা পরিশোধ করবেন। কিন্তু অভিযুক্ত তাৎক্ষণিক টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, আবুল খায়ের প্রথমে দ্বীন মোহাম্মদকে ঘুষি মারেন। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে পাশে থাকা একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইটের আঘাতে দ্বীন মোহাম্মদ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা