× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:১৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৬ ২০:২৬ পিএম

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। ফাইল ছবি

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। ফাইল ছবি

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এর আগে সোমবার কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ভিডিওগুলোতে এক নারীর সঙ্গে ওই কর্মকর্তাকে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মো. আলাউদ্দিন। তার দাবি, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “পূর্বের একটি কর্মস্থলের কিছু ব্যক্তির সঙ্গে আমার বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে আমাকে সামাজিকভাবে হেয় করতে প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে”।

স্থানীয় সূত্র জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সকালেই কর্মস্থল ত্যাগ করেন ইউএনও। এর ফলে ওই দিন অনুষ্ঠিত উপজেলা মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি অনুপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে সভাটি সংক্ষিপ্তভাবে সম্পন্ন হয়।

ইউএনও কার্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার সকালে অফিসে এসে তিনি জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। বিষয়টি নিয়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নানা আলোচনা চলছে।

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। 

তিনি আরও জানান, ইউএনও সোমবার সকালে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। ঘটনাটি যাচাই-বাছাই করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভিডিওর সত্যতা যাচাই এবং প্রশাসনিক তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা