× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে যুবদল নেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৯:৩১ পিএম

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুমন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুমন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুমন (৪১) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে  এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে সবজির ব্যবসা করতেন। আহত দুলাল মিয়া (৫০) একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা।

পুলিশ জানায়, প্রায় ১০-১২ দিন আগে জমি নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে দুলাল মিয়ার বিরোধের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে সিরাজুলের ছেলে রুবেল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সুমন দুলাল মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারী রুবেল ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরিকাঘাত করে। এতে সুমন ও দুলাল মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা