× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম হোক আরও শক্তিশালী, নির্ভীক: এমপি জসিম উদ্দিন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৯:২৩ পিএম

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুরে অসহায়দের মাঝে ‍ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৫  আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুরে অসহায়দের মাঝে ‍ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ করা, যেখানে অন্যায়, দুর্নীতি আর অনিয়ম মাথাচাড়া দেয়, সেখানেই কলম হয়ে উঠুক প্রতিবাদের প্রতীক এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা- ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ।

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুরে অসহায়দের মাঝে ‍ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

হাজী জসিম উদ্দিন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি, প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত বার্তা।

“আগামী পাঁচ বছর স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করবো। প্রতি মাসে একবার প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সকল কর্মকান্ডের জবাবদিহিতা করব।” আগামী দিনগুলোতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা বিএনপি'র সদস্য ইউসুফ পাখি, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসলেহ উদ্দিন, আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মো. শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, আশিক ইরান, মোহাম্মদ তাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রনি, মোহাম্মদ কিবরিয়া, মারুফ আহমেদ। 

আলোচনা শেষে প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, আতপ চাল, সেমাই, কিসমিস ও দুধ বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা