× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ হাজার পরিবারের মাঝে আনিরা ইন্টারন্যাশনালের ঈদ উপহার বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৮:০০ পিএম

আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার নিজ এলাকায় দুই হাজার পরিবারের মাঝে  ঈদ উপহার বিতরণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার নিজ এলাকায় দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন।

আশরাফ উদ্দিন বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই আমার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে আমার দায়িত্ব হিসেবেই দেখি।

নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি সমাজের অন্যান্য সচ্ছল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব হবে।” এলাকায় কারখানা স্থাপনের মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আশরাফ উদ্দিন বলেন, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি কাজ করে যাচ্ছেন এবং মোগরাপাড়া ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার এসব উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা