কয়রা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৭:১৭ পিএম
খুলনার কয়রা উপজেলায় ৬৪ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় সরকারি অনুদানের খেজুর সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রা উপজেলায় ৬৪ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় সরকারি অনুদানের খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সোমবার বিকালে নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠান প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে খেজুর তুলে দেওয়া হয়।
হেফজ-খানার শিক্ষকরা বলেন, “এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এই খেজুর বিতরণ ইফতারের আয়োজনকে সহজ করেছে এবং শিক্ষার্থীদের মনে আনন্দ উৎস জুগিয়েছে। সরকারের এমন মহৎ উদ্যোগে আমরা কৃতজ্ঞ প্রকাশ করি।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, “১৬ কাটুনে ১১৬ কেজি খেজুর আসছে, তালিকা অনুযায়ী প্রকৃত দুস্থ অসহায় ও এতিমখানা এবং হেফজ মাদ্রাসায় এই খেজুর তালিকা অনুযায়ী বিতরণ করা হয়েছে। সরকারি এই বরাদ্দ অন্তত সীমিত হওয়ায় তা অনেক সময় চাহিদার তুলনায় কম হয়ে থাকে।”
এ সময় কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, “সরকারি অনুদান যেন স্বচ্ছ ও সুষ্ঠভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়। সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব কাজ করছে।” ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।