বরিশাল সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৭:১৩ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৭ পিএম
প্রতীকী ছবি
বরিশালের উজিরপুরে নিজ বাড়ির পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামের সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম মো. মুয়ান মল্লিক। সে ওই গ্রামের মো. মিলন মল্লিকের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে পবিরারের লোকজন তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ শিশুটির বাড়িতে নিয়ে যাওয়া হয়।