ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬ ২০:০০ পিএম
খেয়াঘাটের খাজনা ও টোলমুক্ত করেন ভোলা-১ আসনরে সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ জানিয়েছে রবিবার বিকালে আনন্দ মিছিল করেছনে স্থানীয়রা । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভােলা সদরের বিচ্ছিন্ন চর চটকিমারা মানুষের যাতায়াতের সুবধিার জন্য খেয়াঘাটের খাজনা ও টােল মুক্ত করেন ভােলা-১ আসনরে সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান র্পাথ । এতে তাকে ধন্যবাদ জানিয়েছে আনন্দ মিছিল করেছনে স্থানীয়রা।
চটকিমারা বাজারে রবিবার বিকালে এই মিছিল করেন তারা।
এসময় তারা বলেন, ভােলা সদর উপজলোর ভেদুরিয়া ইউনিয়নে বিচ্ছিন্ন চটকানা গ্রামের প্রায় ৪ হাজার মানুষ বসবাস করছেন। চটকিমারা থেকে শহররসহ যেকােন স্থানে উঠতে হলে ব্যাংকেরহাট-চটকমিারা খেয়া একমাত্র ভরসা।
মাত্র ১০ মিনিটের পথ থাকলেও প্রতি বছর খাজনা ও টােলের কারণে যাত্রীদরে অতিরিক্ত ভাড়া গুনতে হতাে। এখানকার বেশিরভাগ মানুষ হত দরিদ্র হওয়ায় তাদের পক্ষে এটা কষ্ট হতাে। এসব কথা চন্তিা করে ভােলা-১ আসনরে সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজে সরকারি কােষাগারে টাকা জমা দিয়ে সবার জন্য খাজনা ও টােল মুক্ত করে দেন। এখন আর মানুষকে অতিরিক্ত ভাড়া গুনতে হয় না।
এসময় মিছিলে ভেদুরিয়া ইউনিয়নের বিএনপি ও বিজেপির অঙ্গ সংগঠনের নেতা-র্কমীসহ স্থানীয়রা উপস্থিত ছিলনে।