× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক কলেজছাত্রকে ছিনিয়ে নিতে হামলা, আহত ৫

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৯:৪২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৯:৫২ পিএম

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আগের রাতে আটক হওয়া এক কলেজছাত্রকে ছিনিয়ে নিতে হামালারঘটনা ঘঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আগের রাতে আটক হওয়া এক কলেজছাত্রকে ছিনিয়ে নিতে হামালারঘটনা ঘঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার ধনুটে প্রবাসীর বাড়িতে ঢুকে আটক এক কলেজছাত্রকে ছিনিয়ে নিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লিটন আহম্মেদ (৪০), রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সুমন হোসেন (২৫) ও সাহেব আলী মন্ডল (৬০)। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, পূর্বগুয়াডহরী গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রানা মিয়া (২০) নামে এক কলেজছাত্রের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রানা মিয়া ওই গ্রামের ইমান আলীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া কৌশলে প্রবাসীর বাড়িতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর আটক করেন।

রবিবার সকালে খবর পেয়ে রানার মামা আমিনুল ইসলাম ও তার সহযোগীরা বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর করেন এবং আটক রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যান। বাধা দিতে গেলে হামলাকারীরা পরিবারের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা