× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৬:০২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৬:০৭ পিএম

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার দুপুরে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার দুপুরে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার দুপুরে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদকে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক পেয়েছেন।

এ নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী বৈধতা পেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শেষ পর্যন্ত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকসহ নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। তিনি সবার প্রতি নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা কামনা করেন। এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই আসনে স্থগিত করা হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের জন্য পুনঃতফসিল ঘোষণা করে।

আরো পড়ুন: বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা