× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৪:৫১ পিএম

ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় রবিবার ভোরে পুলিশ এক অভিযান চালিয়ে দেড়মণ গাজা এবং সাড়ে চার শতাধিক ফেনাড্রিল উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় রবিবার ভোরে পুলিশ এক অভিযান চালিয়ে দেড়মণ গাজা এবং সাড়ে চার শতাধিক ফেনাড্রিল উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেড়মণ গাজা এবং সাড়ে চার শতাধিক ফেনাড্রিল উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

অভিযানটি রবিবার ভোরে ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় পরিচালিত হয়।

এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন: রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সহায়তায় লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় এবং ইরিখেত থেকে ৫ বস্তা গাজা, ৩ শতাধিক ফেনাড্রিলসহ আরও মাদক উদ্ধার করা হয়।

সেই সময় পৃথক অভিযানে দুইজনকে ম্যাগজিনসহ পিস্তল এবং মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক কারবারী আবু হানিফকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ পুলিশের তথ্য দিয়ে সহায়তা করছেন।

এ কারণে আমরা মাদক উদ্ধার এবং নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছি। গত দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।

তিনি আরও জানান, যদি কোনো পুলিশের মাদকের সঙ্গে সম্পৃক্ততা ধরা পড়ে বা সন্দেহ হয়, তবে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে তিন জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেয়া তথ্য যাচাই করে মাদকের সব স্পটে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা