× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৪:২৩ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৪:২৫ পিএম

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম রবিবার বেলা সাড়ে ১১টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ধানের শীষ, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ফুলকপি প্রতীক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুটি আসনে নির্বাচিত হওয়ায় শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্যানুযায়ী, মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বগুড়া সদরবাসীকে উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা