দিনাজপুর, প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৫:৩০ পিএম
বৃষ্টির কারণে কর্দমাক্ত হয়ে আছে রাস্তাঘাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৮.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিস শুক্রবার এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দিনাজপুরে মোট ১৮.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার জেলায় ১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
এ বিষয়ে জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “গত কয়েকদিন ধরে আকাশে মেঘের আধিক্য থাকায় বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আবহাওয়ায় শীতলতা অনুভূত হচ্ছে”।
আবহাওয়ার এই পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।