× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে নৌবাহিনীর বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

খুলনা অফিস ও বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৬ ২০:৩৬ পিএম

খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে চলাচলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে চলাচলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটে নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন রয়েছেন। 

খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলা অংশে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান।

পুলিশ বলছে, খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে চলাচলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, “সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু ঘটে”।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সেখানে মোট আটজনের মরদেহ আনা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা–মোংলা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা