× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৭:২১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে সেতুর ওপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। ছবি: এআই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে সেতুর ওপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। ছবি: এআই

সিরাজগঞ্জে রেলওয়ে সেতুর ওপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

জেলার উল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আফেসানি (২০) এবং ধুকুরিয়াবেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আফেসানি ও ফয়সাল উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুল দেখতে যান। এ সময় তারা ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আফেসানি নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, “শিমুল ফুল দেখতে এসে রেলওয়ে সেতুর ওপর ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছ”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা