× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৩:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত নাইম ইসলাম উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এছাড়া ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬) গুরুত্বর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত নাইম ইসলামের ভগ্নিপতি আরিফুল ইসলাম জানান, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ ওই গ্রামের আরও তিন হিন্দু যুবক স্পিরিটের বোতলে করে মদপান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম বিকালে মারা যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, “মদপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে এমনটি শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা