হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১০:২০ এএম
হিলিতে বৃহস্পতিবার ভোরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বৃহস্পতিবার ভোর থেকেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
এদিন হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি শুরু হয়।
স্থানীয়রা জানান, ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ঝরো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। মাঝেমধ্যে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। এতে সকালবেলা কাজে বের হওয়া মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন।
এদিকে আকস্মিক এ বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল হয়ে এসেছে। হঠাৎ বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।