× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১০:১০ এএম

গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে

দগ্ধরা হলেন—মো. ইয়াসিন মিয়া (৪০), মো. জাকির হোসেন (৪০), মো. রবিউল ইসলাম (২১) ও মোহাম্মদ সালাউদ্দিন (২৪)।

 আহতদের বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের মাওনা এলাকা থেকে আগুনে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ইয়াসিন মিয়ার শরীরের ৫৪ শতাংশ, জাকির হোসেনের ২৬ শতাংশ, রবিউল ইসলামের ১৫ শতাংশ এবং সালাউদ্দিনের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই ব্যবসায়ী। ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে মাওনায় এসে এই দুর্ঘটনার শিকার হন। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা