প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ২০:৩৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬ ২১:১৯ পিএম
ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে বুধবার আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে বুধবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকরা একত্রিত হন।
সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় ইফতার মাহফিলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
রাজশাহী বিভাগের আট জেলা এখনও অনেকাংশে অবহেলিত। তাই ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি বলে জানান তারা।
মাহফিলে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল, আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদ। এছাড়া রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নেতৃবৃন্দও বক্তব্য দেন।
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা চার শতাধিক।