× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৯:৪৮ পিএম

কোস্টগার্ড কর্মকর্তা এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত

কোস্টগার্ড কর্মকর্তা এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত বাহিনীর অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সালেহ আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামে।

 জানা গেছে, নৌবাহিনীর এই পেটি অফিসার প্রেষণে কোস্টগার্ডে নিযুক্ত ছিলেন। নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। তারা দ্রুত উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্দ শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা