মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৯:৪০ পিএম
ফাইল ফটো
ঢাকার উত্তরার কামারপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোছাম্মৎ রিয়া আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, “বিকাল সাড়ে চারটার দিকে বার্নে চিকিৎসাধীন অবস্থায় রিয়া আক্তার মৃত্যু হয়েছে। রিয়ার শরীরে ৩২ শতাংশ দগ্ধ ছিল। গতকাল অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গতরাতে এনায়েত আলী নামের আরেকজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল”।
তিনি আরও বলেন, “ শুক্রবার উত্তরা থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ মোট ১০ জন আমাদের এখানে এসেছিল। দগ্ধরা হলেন, রুবেল (৩০),তার মেয়ে রোজা (৩), (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতে ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং আবু কালাম রুবেল (৩৫)। দগ্ধদের মধ্যে রোজার শরীরে ১৮ শতাংশ, রুবেলের শরীরে ৩২ শতাংশ, জুনায়েদের শরীরে ২৪ শতাংশ, দেলেরা খাতুনের শরীরে ১৪ শতাংশ, আবু কালাম রুবেলের শরীরে ৭ শতাংশ, হাবিবের শরীরে ১৯ শতাংশ,আয়েশা আক্তারের শরীরে ১২ শতাংশ দগ্ধ রয়েছে”।