× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯৯–ফোনকলে অপহৃত শিশু উদ্ধার, আটক ১

রামু (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৬:২৮ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৬ ১৭:২৩ পিএম

শিশু ইয়াছিনের অপহরণকারী নূর হোসেনকে (৪৫) আটক করেছে রামু থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিশু ইয়াছিনের অপহরণকারী নূর হোসেনকে (৪৫) আটক করেছে রামু থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলায় মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ৬ বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

অপহরণের মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যেই ৯৯৯–এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহরণকারী নূর হোসেনকে (৪৫) আটক করা হয়।

আরো পড়ুন: ধানক্ষেতে মিলল নবজাতক, দত্তক নিতে চান অটোরিকশা চালক

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দিবাগত রাত প্রায় ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ একটি ফোন কল আসে রামু থানায়। কলকারী কহিনুর আক্তার (৩০) জানান, তিনি একজন দিনমজুর। প্রতিদিনের মতো সন্তানদের ঘরে রেখে তিনি বনে কাঠ কাটতে যান। সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তি তার ছোট ছেলে ইয়াছিন আরাফাতকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে মুক্তিপণ দাবি করে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। এএসআই মো. আশেকুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সারারাত উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।
অবশেষে ১১ মার্চ ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া সুইচ গেট এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী নূর হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নূর হোসেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা, ঘোনারপাড়া এলাকার মৃত মো. হানিফের ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ভিকটিমের দূর সম্পর্কের চাচা। ভিকটিমের বাবার সঙ্গে তার দীর্ঘদিনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। সেই পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবেই তিনি শিশুটিকে অপহরণ করেন।
উদ্ধার হওয়া শিশু ইয়াছিন আরাফাতকে বর্তমানে তার মা কহিনুর আক্তারের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রামু থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাদীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা