× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানক্ষেতে মিলল নবজাতক, দত্তক নিতে চান অটোরিকশা চালক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৫:৫১ পিএম

শিশুটিকে নিজেদের কাছে রেখে বড় করতে চান আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিশুটিকে নিজেদের কাছে রেখে বড় করতে চান আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।

উপজেলার  সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করেন মো. আব্দুল হালিম (২৫) নামের স্থানীয় এক অটোরিকশা চালক।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় খৈরাটি এলাকায় এক ব্যক্তি দোকানে এসে জানান যে রাস্তার পাশের ধানক্ষেত থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। এ কথা শোনা মাত্রই অটোরিকশা চালক আব্দুল হালিম কালক্ষেপণ না করে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি সদ্যজাত এক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।

ঘটনার পরপরই আব্দুল হালিম বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

অটোরিকশা চালক আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন শিশুটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন। মানবিক কারণে তারা শিশুটিকে নিজেদের কাছে রেখে বড় করতে চান। তারা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মো. আব্দুল হালিম বলেন, “ধানক্ষেতে শিশুটির কান্না শুনে আমি আর স্থির থাকতে পারিনি। আমার স্ত্রীও ওকে খুব আদর করছে। আমরা চাই এই মেয়েটি আমাদের ঘরেই বড় হোক”।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শিশুটির আইনি অভিভাবকত্ব এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বর্তমানে শিশুটি ওই দম্পতির নিবিড় তত্ত্বাবধানেই রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা