× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জের সিংগাইরে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৪:০০ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

কোনো ধরনের পূর্বঘোষণা বা প্রটোকল ছাড়াই বুধবার সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী  সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়েই নিজ নিজ দপ্তরে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

মতবিনিময়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা জানান, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও টিম স্পিরিট বজায় রেখে তারা দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা