× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরের পথে যমুনার পরই স্বস্তি

সুজিত সরকার, সিরাজগঞ্জ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৩:০৮ পিএম

ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এরই মধ্যে শুরু হয়েছে বাড়তি গাড়ির চাপ। ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এরই মধ্যে শুরু হয়েছে বাড়তি গাড়ির চাপ। ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এরই মধ্যে শুরু হয়েছে বাড়তি গাড়ির চাপ। এই মহাসড়কে চলমান রয়েছে উড়ালসেতুর শেষপর্যায়ের কাজ। এই মহাসড়কের সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও বেশ কয়েকটি উড়ালসেতু খুলে দেওয়ায় সড়কপথে এবার যমুনা সেতু পেরোনোর পর উত্তরের পথে ঈদযাত্রায় মিলবে স্বস্তি। এমনটাই প্রত্যাশা করছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।

তবে চালকদের বক্তব্যÑ ফিটনেসবিহীন গাড়ি ও তিন চাকার যান চলাচলের কারণে ভোগান্তিও হতে পারে। আর পুলিশ বলছে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সংযোগ স্থাপিত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদযাত্রায় এই মহাসড়কে কয়েকগুণ যাত্রী বেড়ে যায়। স্বাভাবিক সময়ে এ সড়কে ১৫ থেকে ২০ হাজার মোটরসাইকেল চলাচল করে। তবে ঈদে ৪০ থেকে ৪৫ হাজার মোটরসাইকেল যাতায়াত করে। ঈদে যাত্রীবাহী গাড়ির পাশাপাশি প্রাইভেট যানবাহন ও মোটরসাইকেল বেশি চলাচল করে। এই মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণ হচ্ছে উড়ালসেতু, যা বিভক্ত করবে বিভিন্ন জেলায় প্রবেশের পথ। ঢাকা থেকে উত্তরবঙ্গের ২২ জেলায় যাওয়ার একমাত্র পথ এই চত্বর।

তবে এই মহাসড়কে এখনও উড়ালসেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় এই মোড় থেকে বিভিন্ন জেলার সড়কে যেতে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে চালকদের। যে কারণে সড়ক চিহ্নিত করা হলে তাদের সুবিধা হবে। পাশাপাশি এই মহাসড়কে ঈদের সময় ফিটনেসবিহীন গাড়ি চলাচল করার কারণে যানজটের আশঙ্কা রয়েছে। 

ঢাকা থেকে রংপুরগামী গাড়ির চালক নাইম উদ্দিন বলেন, উড়ালসেতুর কাজ চলছে, তাই বিভিন্ন পথ ঘুরে তারপর রংপুর রোডে যেতে হয়। অনেকেই না বোঝার কারণে মাঝে মাঝে ভুল করে। এতে ভোগান্তির সাথে সাথে যানজটও হয়। 

আরেক চালক রূপম রায় বলেন, ঈদের আগে এই মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকে। এ সময় দেখা যায় অনেক ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল করে। পাশাপাশি তিন চাকার গাড়িও এই মহাসড়কে দেখা যায়। যানজট নিরসনের জন্য এসব বিষয়ে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে। এই পথের যাত্রী কুয়াশা খাতুন বলেন, ঈদের সময় অনেক ভিড় হয়, যে কারণে পরিবারের সবাইকে নিয়ে আগেই চলে এসেছি। রাস্তার অবস্থা এখন অনেক ভালো। 

এদিকে চলমান উড়ালসেতুর বিষয়ে সাসেক-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, যমুনা সেতু পশ্চিমে ঈদের আগে সড়কে চলাচলের জন্য সব প্রস্তুতি রাখা হচ্ছে। এরই মধ্যে উড়ালসেতুর কাজ অনেকটা শেষ হয়েছে। আর ঈদের আগে সব সড়ক চিহ্নিত করা হবে। আশা করা যাচ্ছে ঈদের আগে এই সড়কে যাত্রী ভোগান্তি হবে না।

অন্যদিকে এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যেই সভা করেছে হাইওয়ে পুলিশ। যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে জেলা পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। 

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সড়কে বাড়তি নিরাপত্তা জোরদারসহ যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে তা নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা