× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২২:০৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে মঙ্গলবার আকরিদা জন্নাত আইরিন নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে মঙ্গলবার আকরিদা জন্নাত আইরিন নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আকরিদা জন্নাত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম।

ভুকতভোগীর পরিবার জানায়, মঙ্গলবার সকালে আইরিন মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে।

তার সঙ্গে থাকা চাচাতো বোন মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে দ্রুত চিকিৎসার জন্য আজিজনগর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা”।

এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের দাবি এটি দুর্ঘটনা হওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা