× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় মসজিদ-মন্দিরে ককটেল বিস্ফোরণ, একজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ২১:১৫ পিএম

গত শনিবার সন্ধ্যায় নগরের বাগানবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কালিগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি জামে মসজিদের মুসল্লি আবদুল বাকেরসহ তিনজন আহত হন। ছবি: ইউএনবি

গত শনিবার সন্ধ্যায় নগরের বাগানবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কালিগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি জামে মসজিদের মুসল্লি আবদুল বাকেরসহ তিনজন আহত হন। ছবি: ইউএনবি

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি কালিগাছতলা মন্দির ও জামে মসজিদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার যুবকের নাম জিহাদ হোসেন (২৫)। তার বাড়ি নগরের চর্থা এলাকায়। 

এর আগে রবিবার রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। রাত ১১টার দিকে লালমাই পাহাড় এলাকায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নষ্ট করা হয়।

ওসি তৌহিদুল ইসলাম জানান, ওই যুবকসহ কয়েকজনকে আমরা ককটেল বিস্ফোরণের শুরুর দিকেই আটক করি। তার আচরণবিধি সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার রিমান্ড চাওয়া হবে।

গত শনিবার সন্ধ্যায় নগরের বাগানবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কালিগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি জামে মসজিদের মুসল্লি আবদুল বাকেরসহ তিনজন আহত হন। বর্তমানে আহতরা আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

ঘটনার সময় দুর্বৃত্তরা একটি ব্যাগ ফেলে রেখে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাগটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ নিরাপত্তায় সংরক্ষণ করেন। রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল টিম ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে লালমাই পাহাড়ে নিয়ে যান এবং সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করেন। বোম্ব ডিসপোজাল টিম জানিয়েছে, উদ্ধার করা বোমাটি শক্তিশালী ছিল।

এ ঘটনায় রবিবার রাতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা