× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৬:৫২ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৬ ২০:৫০ পিএম

সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগাম খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, অভিযানের খবর আগেই টের পেয়ে রাতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এছাড়া অভিযান ব্যাহত করতে জঙ্গল সলিমপুরের বিভিন্ন পথে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। কোথাও খালের ওপরের সেতু ভেঙে ফেলা হয়েছে, কোথাও রাস্তার ওপর ট্রাক রেখে দেওয়া হয়েছে এবং ড্রেনের স্ল্যাব তুলে রাখা হয়েছে।

তবে পুলিশের দাবি, বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকা প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও র‍্যাবের পৃথক দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সোমবার সকাল ছয়টায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এ যৌথ অভিযান শুরু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্য অভিযানে অংশ নিয়েছেন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে”।

দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। চট্টগ্রাম শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের প্রায় ১ হাজার ২৫৬ একর পাহাড়ি ভূমি জুড়ে এ এলাকা বিস্তৃত। দুর্গম ভূখণ্ড ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হওয়ায় অপরাধীরা এখানে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত জানুয়ারিতে সেখানে অভিযানে গিয়ে অপরাধীদের হামলায় এক র‍্যাব কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর এলাকা নতুন করে আলোচনায় আসে। পরে সশস্ত্র অপরাধীদের দমনে সমন্বিত অভিযান চালানোর পরিকল্পনা নেয় প্রশাসন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা