× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে সুবিধা পাবেন ১০৯৭ পরিবার

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৫:৪১ পিএম

কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হতে যাচ্ছে। পাইলট প্রকল্পের প্রথম ধাপে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবার এই কর্মসূচির আওতায় আসবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেয়ান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রান্তিক কৃষকদের বিশেষভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিও এই কর্মসূচিতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের নারী সদস্যদের নামেই কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, “শুরুতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী এনআইডি না থাকায় ওই পরিবারগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৯৭টি পরিবারের তালিকা তৈরি করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা