× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে পেট্রোল মজুদে ব্যবসায়ীকে জেল, বগুড়ায় ফিলিং স্টেশনে জরিমানা

সুনামগঞ্জ প্রতিবেদক ও বগুড়া অফিস

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ২০:৫৪ পিএম

সুনামগঞ্জে পেট্রোল মজুদ করায় এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জে পেট্রোল মজুদ করায় এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইদিনে বগুড়ায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

সুনামগঞ্জে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জ সদর উপজেলার আহমাদাবাদ পয়েন্ট এলাকায় অধিক মুনাফার আশায় ১১ ব্যারেল পেট্রোল মজুদ করার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রবিবার বিকেলে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত বলছে, সরকারি নির্দেশনা অমান্য করে একটি গুদামে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ১১ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদ করার দায়ে অভিযুক্তকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

বগুড়ায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

অন্যদিকে বগুড়ায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার জানান, সদর উপজেলার বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন সনদও প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় মেসার্স অতিথি ফিলিং স্টেশন পরিদর্শন করা হলে জ্বালানি তেলের মজুদ শেষ থাকায় বিক্রি বন্ধ পাওয়া যায়। তাদের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা