× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: শ্রমমন্ত্রী

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ০০:১৭ এএম

অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: শ্রমমন্ত্রী

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।

শনিবার সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই সিলেটে কোনোভাবেই সন্ত্রাস, ছিনতাই বা চাঁদাবাজির মতো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তুলতে চাই।

তিনি বলেন, মণিপুরী সম্প্রদায়ের লোকজন দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহ, সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য ও ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা