× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া উত্তর সুহিলপুরের হাফিজ সরদার মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১৩:৪৩ পিএম

হাজী আব্দুল হাফিজ সরদার। ফাইল ছবি

হাজী আব্দুল হাফিজ সরদার। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন উত্তর সুহিলপুরের হাজী আব্দুল হাফিজ সরদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এদিন রাতে উত্তর সুহিলপুর ঈদগাহে মাঠে জানাজা নামাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের জ্যেষ্ঠ সন্তান মো. জামাল মিয়া।

তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক কন্যা, চার পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে এলাকাবাসী গভীর শোকাহত।

হাজী আব্দুল হাফিজ সরদার নিজ এলাকায় সামাজিক কবরস্থানের সাবেক সভাপতি (পুনর্নির্মাণ) ও উত্তর সুহিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি এলাকায় একজন দক্ষ ও ন্যায় সালিশকারক হিসেবে বেশ পরিচিত ছিলেন। পাশাপাশি জীবনকালে বিভিন্ন প্রয়োজনে দেন-দরবার বা সামাজিক  কর্মকাণ্ডে নিয়োজিত থেকেছেন।

মরহুম বাবার জন্য দোয়া চেয়ে ছেলে জামাল মিয়া এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বাবার ভুলভ্রান্তি ক্ষমা করে দেওয়ার এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আকুল আবেদন জানান। 

পরিবার সূত্রে জানা যায়, রবিবার মৃতের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা