নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১২:১৯ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় শুক্রবার সকালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টেকেরহাট পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে বরিশালের দিকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এতে আরও তিনজন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।