× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে জালে ধরা পড়ল ২০০ কেজির ‘বোল মাছ’

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ০৯:৪৬ এএম

সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির বোল মাছটি আটকা পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির বোল মাছটি আটকা পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পশ্চিম সাগরে জালে আটকা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বড় আকারের ‘বোল মাছ’। টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে বৃহস্পতিবার দুপুরে মাছটি তোলা হয়। পরে বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়েছে।

বিরল এই বড় মাছটি স্থানীয় ব্যবসায়ীরা কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন। শুক্রবার জুমার নামাজের পর মাছটি কেটে বাজারে বিক্রি করা হবে বলে জানা গেছে।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ট্রলার মালিক মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির বোল মাছটি আটকা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি মাছটি নিয়ে টেকনাফে ফিরে আসে।

তিনি বলেন, “আমি ও জাফর মিলে খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে”।

তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। সেদিন বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।

সিরাজুল ইসলাম বলেন, “গত বছরের রমজান মাসেও তারা একই ধরনের বড় আকারের একটি বোল মাছ বিক্রি করেছিলেন”।

এদিকে ট্রলারের মালিক মো. রাসেল জানান, তাদের ট্রলারটি ৩ মার্চ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘিরা জালে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা